নরসিংদীতে বিভাটেক চালক ফাহিম হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদী মডেল থানায় দায়ের করা চাঞ্চল্যকর ফাহিম মিয়া (১৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ও লুণ্ঠিত আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ফাহিম মিয়া নরসিংদী সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন বিভাটেক (মিশুক) চালক ছিলেন। গত ১ জুন বিকেলে প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মধ্য শিলমান্দীর একটি পুকুরপাড়ে তার মরদেহ শনাক্ত করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে তার ব্যবহৃত মিশুক গাড়িটি পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীনের তত্ত্বাবধানে এবং নরসিংদী মডেল থানার ওসি এ.আর.এম আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের মাত্র চার দিনের মধ্যে প্রধান আসামি রায়হান মিয়া (২৭)কে মধ্য শিলমান্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত ফাহিমের বিভাটেক গাড়ির চারটি ব্যাটারি চরনগরদী বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যাটারি ক্রয়ের অভিযোগে সোহেল মিয়া (২৪)কে গ্রেফতার করা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলেন— রায়হান মিয়া (২৭), পিতা মাজেদুল মিয়া, মধ্য শিলমান্দী, নরসিংদী এবং সোহেল মিয়া (২৪), পিতা কাজল মিয়া, পলাশ, নরসিংদী।
পুলিশ উদ্ধারকৃত আলামতের মধ্যে একটি বিভাটেক (মিশুক) গাড়ি ও চারটি ব্যাটারি জব্দ করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক সেবন ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ফাহিম মিয়াকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। পরে স্ক্রু-ড্রাইভার দিয়ে গলার নিচে আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যার পর তার গাড়ির ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা করা হয়।
মামলার তদন্ত করছেন নরসিংদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. বাবুল হোসেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026