দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 15 জুন, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

​মোঃ আব্দুল মতিন প্রধান

জেলা প্রতিনিধি

 

“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জুন সোমবার সকাল ১০টায়, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সকলকে তামাকমুক্ত থাকার আহ্বান জানিয়ে এবং তামাকজাত দ্রব্য ও মাদকের ক্ষতিকর বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসীমউদ্দীন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রব্বানী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শামীম হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল মতিন প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

​অনুষ্ঠানের সভাপতি পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন তাঁর বক্তব্যে বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আইনি নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং তামাকজাত দ্রব্যের যেকোনো বিজ্ঞাপন ও প্রচারণা আইনত দণ্ডনীয়। এই আইন অমান্য করলে তিন মাসের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা বা দ্বিগুণ শাস্তি হতে পারে। এছাড়া ১৮ বছরের নিচে কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে নো স্মোকিং সাইনেজ স্থাপন এবং তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম