খাগড়াছড়ির মাটিরাঙ্গা টু তাইন্দং মূল সড়কের সংযোগ সড়ক নিউ অযোধ্যা হইতে অযোধ্যা বাজার রাস্তাটির বেহাল দশা
মো: সাইফুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধ:
খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার ৫ নং বেলছড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নিউ অযোধ্যা মাটিরাঙ্গা টু তাইন্দং মুল সড়ক নিউ অযোধ্যা হইতে সংযোগ সড়ক অযোধ্যা বাজার পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার জনবহুল রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি এ রাস্তাটি দিয়ে প্রতি দিন প্রায় হাজারো মানুষের চলাফেরা । কৃষি নির্ভর এলাকাটিতে কয়েকশো একর জমির ধান, সৃজনওয়ারী কাঠাল, আম, লিচু বাগানের ফল বাজারজাত করন, স্কুল, কলেজ, মাদ্রাসায় কমলমতী ছাত্র/ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত এ রাস্তা দিয়ে।
রাস্তাটি অতিগুরুত্বপূর্ণ ১৯৮০/৮১ সাল থেকেই এ রাস্তা দিয়ে হাজারো লোক জনের চলাচলফেরা রাস্তাটির গুরুত্ব বিবেচনায় এনো ২০০৩ সালে বিএনপি সরকার আমলে ২৯৮ নং সংসদীয় আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব, আব্দুল অদুদ ভূইয়ার হাতের ছোঁয়া লেগে ইট সলিং রাস্তায় উন্নতি হয়। সাধারণ লোকজন এই রাস্তাটি বিএনপি রাস্তা হিসাবে চিনেন। যার জন্য বিগত সরকারের আমলে বিগত প্রায় ১৭/১৮ বছর যাবত এই রাস্তাটির কোন উন্নয়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
সরেজমিনে এলাকাবাসী জানান, এ রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পটিং করা একান্ত জরুরী তাদের দাবী মতে এ রাস্তার কারনে অত্র এলাকার সাধারণ কৃষক পরিবার তাদের কৃষি পণ্য বাজার জাত করতে নিয়মিত হিমসিম খাচ্ছেন, রাস্তার সমস্যার কারনে গাড়ী না যাওয়াতে নির্দিষ্ট জনবলের থেকে অতিরিক্ত জনবল দিয়ে মালামাল পরিবহন করার দরুন খরচ বাড়ছে, কৃষি পনন্যের আয়/ব্যয় হিসাব নিয়ন্ত্রণ করতে না পেরে কৃষক দিশা হারা, কৃষিকাজে প্রতিনিয়ত লোকশান গুনছেন কৃষক। অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি মো: আমির হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণসহ ৫নং বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য জনাব, মো: সালা উদ্দিন স্বরজমিনে উপস্থিত হয়ে রাস্তার পরিচিতি পর্যবেক্ষন করে জানান রাস্তাটি সংস্কার করা অত্যান্ত জরুরি। এ রাস্তা দিয়ে প্রতিদিন বহুলোকজন চলাফেরা করেন। রাস্তাটি বাংলাদেশ ও ভারতের সিমান্ত সড়কে সংযোগ হওয়াতে এটি চোরাচালান বন্ধদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একমাত্র গুরুত্বপূর্ণ ফাঁড়ী রাস্তা।
রাস্তাটি পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে জনাব, মো: সালা উদ্দিন আহম্মদ (আহবায়ক সদস্য) ৫নং বেলছড়ি ইউনিয়ন বলেন, নিরাপত্তা ও জনসাধারণের চলাচল কৃষি উৎপাদিত পণ্য বাজারজাত, কোমলমতি ছাত্র/ছাত্রী ও এলাকায় বসবাসকারী জনসাধারণ অসুস্থতা জম্মিত চিকিৎসা সেবা গ্রহনে রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাস্তাটি অনতিবিলম্বে পূর্ণসংস্কারসহ কার্পেটিং করার যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আপনাদের মাধ্যমে ২৯৮ নং সংসদীয় আসনের আমাদের প্রাণ প্রিয় এমপি জনাব, আব্দুল অদুদ ভূইয়া মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026