মৌলভীবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক আব্দুল ওয়াদুদ
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বসতঘর নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার প্রসারে শিক্ষাবৃত্তি বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে আম ও নিমগাছের দুটি স্মারক চারা রোপণ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। পরে সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হন।
দুপুরে শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে চা শ্রমিকদের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সরকারের এ উদ্যোগ নারীর আর্থিক ক্ষমতায়ন, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026