রামুতে বিদ্যুতের তার চুরির সময় জনতার হাতে আটক চোর
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 21 জুন, 2026
1 বার পঠিত
আব্দুল্লাহ আল নোমান স্টাফ রিপোর্টার রামু উপজেলা:-
কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি ইউনিয়নের আশখরখিল এলাকায় বিদ্যুতের তার কাটার সময় এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছিল। এ অবস্থায় এলাকাবাসী সতর্ক নজরদারি বাড়ায়। এরই মধ্যে এক ব্যক্তি বিদ্যুতের তার কেটে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার চুরির বিষয়টি প্রকাশ পায় বলে এলাকাবাসী দাবি করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিদ্যুতের তার চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026