হবিগঞ্জের মাধবপুরে নদীভাঙনে বিলীন হয়ে গেছে তিনটি পরিবারের বসতভিটা
তীব্র ভাঙনের কারণে এলাকার আরও বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই নদীভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি পানির স্রোতে উপড়ে পড়েছে। ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া সোনাই নদীর একটি শাখা খাল খনন করা হয়েছিল। খননকাজ শেষ হওয়ার পর থেকেই এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুমান মিয়ার তিনটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানির স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কিছু ফলদ গাছপালা এবং একটি পুকুরের মাছ নদীতে ভেসে গেছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় অল্প অল্প করে ভাঙন অব্যাহত দেখা গেছে।
খবর পেয়ে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মোশার মেম্বার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন এখানে
হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছে
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026