ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ মিঠু ইসলাম ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানাধীন ১নং বড়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামের মো. আজিজুল হক দুলাল (৫২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজিজুল হক দুলাল জালালী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৫ মিনিটে ভূল্লী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ভূল্লী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল-১৯(খ) অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026