পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোঃ আব্দুল খালেক উপজেলা
পার্বতীপুরঃ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পার্বতীপুর উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়| এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান|
মানববন্ধনে বক্তব্য রাখেন, ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক, আকরাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, বিউটি আরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা|
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন দায়িত্ব পালনকালে জন¯^ার্থে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভূমি-সংক্রান্ত জনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন| তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে পার্বতীপুরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তারা উল্লেখ করেন|
তারা আরও বলেন, জন¯^ার্থে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সেবার ¯^ার্থে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় পার্বতীপুরে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে|
উল্লেখ্য, গত ৬ জুলাই জারি করা সরকারের এক অফিস আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলায় বদলি করা হয়| তাঁর বদলির খবরে এলাকায় বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026