বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন
মোঃ আখতারুজ্জামান (জামাল) স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:–
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই ২০২৬) বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম, বামনডাঙ্গার উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন:
পল্লী চিকিৎসক মোঃ আশরাফ আলী (আর.এম.পি.), শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডি.জি.এফ.পি ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত; ডাঃ মাইদুল ইসলাম, SACMO, কুড়িগ্রাম সদর; মোঃ আহসান হাবিব আশিক, সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, নাগেশ্বরী; এবং ডাঃ মোঃ মমিনুল ইসলাম (সাজু), সিএইচডব্লিউ, জেনারেল প্র্যাকটিশনার ও মা-শিশু রোগের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ।
স্থানীয় মোঃ মাইনুল ইসলাম জানান, বামনডাঙ্গা এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে এবং জরুরি রোগী পরিবহনে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। এছাড়া আশপাশে কোনো বাজার বা সহজলভ্য চিকিৎসাকেন্দ্র না থাকায় সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা পেতেও চরম দুর্ভোগে পড়েন।
এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের উদ্যোগকে, তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, এই ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক, মোঃ হাফিজুর রহমান, মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী, মোঃ মাইনুল ইসলাম, মোঃ আফসার আলী, মোঃ সইবর আলী, খতিবর, জাহাঙ্গীর আলম, জহুরুল মিয়া, আমজাদ আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলী, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026