দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বর্ষা এলেই মরণফাঁদ: পাঁচবিবির কাঁঠালি গ্রামের একমাত্র কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, পাকাকরণের দাবি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 09 জুলাই, 2026 1 বার পঠিত
বর্ষা এলেই মরণফাঁদ: পাঁচবিবির কাঁঠালি গ্রামের একমাত্র কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, পাকাকরণের দাবি

 

মোঃ আব্দুল মতিন প্রধান
​জেলা প্রতিনিধি

বর্ষা মৌসুম শুরু হতেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁঠালি গ্রামের মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ আর চলাচলের হতাশা । উপজেলার নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কাঁঠালি গ্রাম হয়ে লক্ষ্মীকোলা পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে । একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি হাঁটু সমান কাদা আর কোথাও কোথাও পানিতে তলিয়ে যায়। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ। ​ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওলাই ইউনিয়নের নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁঠালি হয়ে লক্ষ্মীকোলা ও কাঁকরা পিংলু পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটিই গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্ষার কর্দমাক্ত পরিস্থিতির কারণে গ্রাম থেকে ধান, চালসহ উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া কিংবা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বাড়িতে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তার মতো গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছে এলাকার গ্রামীণ অর্থনীতি। এছাড়াও রাস্তার এমন বেহাল দশার কারণে ঘর থেকে বের হতে পারছে না স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। ফলে সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া তাদের পক্ষে খুবই কষ্টকর এবং ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা জীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষজন । অতিরিক্ত কাদার কারণে জরুরি চিকিৎসাসেবা নিতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়াও এক দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে স্থানীয়দের এই অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ রাজু আহমেদ বলেন গ্রামীণ অবকাঠামো উন্নত ও উন্নয়নের জন্য দ্রুত রাস্তাটি পাকা করা প্রয়োজন।

গ্রামবাসীর পক্ষে সমাজ সেবক ও শিক্ষক মোঃ সবুজ বিএসসি, দলিল লেখক মোঃবাবুল আক্তার, দারাজ আলী মাষ্টার, রফিকুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জোর দাবি জানিয়ে তারা বলেন, অবহেলিত এই জনপদের মানুষের দুঃখ লাঘবে এবং গ্রামীণ যোগাযোগের উন্নয়নে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে লক্ষ্মীকোলা পর্যন্ত রাস্তাটি অতি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা এখন সময়ের দাবি। অবর্ণনীয় এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম