বান্দরবানের লামায় বন্যা পরিস্থিতির অবনতি
তোফাজ্জল হোসাইন লামা :-
৯ই জুলাই ( বৃহস্পতিবার ) বান্দরবানের লামায় বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।
গত চার দিনের টানা ভারী বৃষ্টির ফলে মাতামুহুরি নদীর পানি বিপদ সীমার অনেক উপর প্রবাহিত হয়ে লামা বাজার সহ আশপাশের নিচু এলাকা বন্যায় প্লাবিত।
নিচু এলাকাগুলো ১০ থেকে ১২ ফুট পানিতে তলিয়ে গেছে, লামা বাজারের প্রাণকেন্দ্র ৫ থেকে ৬ ফুট পানিবন্দী হয়ে পড়েছে এবং লামা রূপসী পাড়া রোড, লামা গজালিয়া রোড, লামা আলীকদম রোড পানিবন্দি হাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
সৃষ্ট বন্যায়, আটকা পড়েছে শত শত পরিবার, ক্রমান্বয়ে বন্যার পানি বৃদ্ধি পাওয়াতে নিচু এলাকার জনসাধারণ নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের স্কুল মাদ্রাসায় গিয়ে উঠতে শুরু করেছে।
টানা ভারী বর্ষণের ফলে, বেশ কিছু জায়গায় পাহাড় ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা প্রশাসন, গতকাল রাত থেকে পূর্ব গঠিত দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবক দল নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026