দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সোনারগাঁয়ে অস্ত্রের মুখে প্রবাসী পরিবারকে জিম্মি করে ডাকাতি, পাসপোর্ট ও স্বর্ণালংকার‌ লুট।

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 09 জুলাই, 2026 1 বার পঠিত
সোনারগাঁয়ে অস্ত্রের মুখে প্রবাসী পরিবারকে জিম্মি করে ডাকাতি, পাসপোর্ট ও স্বর্ণালংকার‌ লুট।

 

মোহাম্মদ আবু সালেহ:স্টাফ রিপোর্টার
মেঘনা টোলপ্লাজার কাছে প্রবাসী পরিবারের গাড়িতে ডাকাতি, জাপানযাত্রা অনিশ্চিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন আষাঢ়িয়ারচর এলাকায় এক প্রবাসী পরিবারের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের এ এলাকায় অস্ত্রের মুখে ওই পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসপোর্টগুলো লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় সপরিবারে তাদের জাপানে ফেরার ফ্লাইট থাকলেও এ ঘটনার কারণে প্রবাসীর কর্মস্থলে ফেরা এবং সন্তানদের পড়াশোনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাপানপ্রবাসী মাহমুদুল হাসান তাঁর মুক্তিযোদ্ধা বাবা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ফেনীর নিজ বাড়ি থেকে একটি ব্যক্তিগত (প্রাইভেট) গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের সপরিবারে জাপানের উদ্দেশে ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু বুধবার গভীর রাতে গাড়িটি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজার কাছে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে।

পরিবারের সদস্যদের অভিযোগ, মহাসড়কে হঠাৎ কয়েকজন ব্যক্তি লেজার লাইট ব্যবহার করে তাঁদের গাড়ির গতি থামিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চালকসহ পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা মূল্যবান সব মালামাল লুট করে নেয়।

ডাকাত দলের সদস্যরা মাহমুদুল হাসানের পরিবারের কাছ থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, একটি দামি আইফোন, নগদ টাকা এবং ব্যাগে থাকা পরিবারের সব সদস্যের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পাসপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র হারিয়ে যাওয়ায় নির্ধারিত ফ্লাইটে তাঁদের পক্ষে আর জাপানে ফেরা সম্ভব হয়নি।
ভুক্তভোগী মাহমুদুল হাসান জানান, জাপানে তার কর্মস্থল ও সন্তানদের পড়াশোনার কারণে দ্রুত ফিরে যাওয়া জরুরি ছিল। কিন্তু মেঘনা সেতু পার হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের কবলে পড়েন তাঁরা। ডাকাতরা তাঁদের পাসপোর্ট, প্রয়োজনীয় নথিপত্র ও মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে তাঁদের জাপানযাত্রা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি দ্রুত লুট হওয়া পাসপোর্ট ও অন্যান্য মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মহাসড়ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। লুট হওয়া পাসপোর্ট ও অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম