কাজিপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ এমপির খালাতো ভাই পরিচয় দেয়া সবুজের বিরুদ্ধে
মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি:–
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের একটি রাস্তা সংস্কারের জন্য প্রায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়নি, কিছু মাটি ফেলে, টাকা উত্তোলন করা মাত্রই কাজ বন্ধ করে দেন
অভিযোগ অনুযায়ী, নিজেকে এমপির খালাতো ভাই পরিচয়দানকারী সবুজ এবং তার সহযোগী সোহাগ ওরফে আনারুল ইসলাম রাস্তা সংস্কারের কাজের দায়িত্ব নিয়ে নিম্নমানের কাজ করেছেন। স্থানীয়দের দাবি, যেখানে আগে রাস্তাটি তুলনামূলক ভালো অবস্থায় ছিল, সেখানে এখন কেবল কাদা ও নিম্নমানের উপকরণ ( রাবিস) ব্যবহার করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবং চলাচলে দুর্ভোগ বেড়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে এবং প্রায় দুই দিন আগে থেকেই কাজ বন্ধ রয়েছে। ফলে রাস্তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026