দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলের একটি ‌মেঘ মালতী হোম স্টে রিসোর্টে গোপনে ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 10 জুলাই, 2026 1 বার পঠিত
শ্রীমঙ্গলের একটি ‌মেঘ মালতী হোম স্টে রিসোর্টে গোপনে ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার কাউসার :-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাধানগ‌রে মেঘ মালতী হোম স্টে রিসোর্টে গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি এবং পরে মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অপূর্ব সূত্রধর।

শুক্রবার (১০ জুলাই) শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক রয়েছে। গত ৮ জুলাই ২০২৬ দুপুরে তারা শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি হোম স্টে রিসোর্টে অবস্থান করেন। পরদিন ৯ জুলাই বিকেলে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তাদের ব্যক্তিগত ছবি পাঠিয়ে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অপূর্ব সূত্রধরের দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি সমাধানের উদ্দেশ্যে ওই রাতেই তিনি শ্রীমঙ্গলের তার পরিচিত বড় ভাই মাইনুরসহ কয়েকজনকে নিয়ে রিসোর্টে গেলে সেখানে উপস্থিত কয়েকজন তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করে “চাঁদাবাজ” বলে চিৎকার করতে থাকেন। পরে তাদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শুক্রবার (১০ জুলাই) তিনি শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, গোপনে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও উদ্ধার, ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম