বিশ্বম্ভরপুরে চুরি ও অনুপ্রবেশ মামলায় ৫ জন আটক
আসিফ বিল্লাহ , সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক দুটি অভিযানে চোরাই গাভী উদ্ধারসহ চুরির মামলার এক আসামি এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
চুরির মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. কালা মিয়া (৩০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের বাসিন্দা। বিশ্বম্ভরপুর থানায় দায়ের করা একটি চুরির মামলায় (এফআইআর নং-১৩, জিআর নং-১৬৪) তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে মামলার বাদীর চুরি যাওয়া একটি গাভী উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এদিকে, একই দিনে বিশ্বম্ভরপুর থানার আরেকটি মামলায় (এফআইআর নং-১৫, জিআর নং-১৬৬) বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ও ১১(১)(গ) ধারায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পারভিন বেগম (৪০), মোছা. আকলিমা খাতুন (৪৪), পুতুল খানম (৩৯) এবং মোছা. রেবেকা খাতুন (৫১)। তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও যশোর জেলায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমন এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশ্বম্ভরপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026