বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
মোঃ মাসুম আহমেদ বরিশাল জেলা প্রতিনিধি:-ড্যাব ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং বিরোধিতার মুখে বাতিল হলো বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়নের আদেশ।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার ৫ জুলাই এর প্রজ্ঞাপনে ডা. এসএম মনিরুজ্জামান (কোড- ১০৯৯২৪), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) বরিশাল বিভাগ এর বদলিপূর্বক পদায়নের অংশটি এতদ্দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো।
পদায়নের আদেশ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই প্রজ্ঞাপনে। বলা হয়েছে- জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিবসহ ১৪টি দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026