শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ৯৩ নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার:
আব্দুল কাদের শিকদার
নড়াইল: জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নড়াইল-১ (কালিয়া ও নড়াগাতি) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে স্পিকারের অনুমতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। শিল্পখাতের টেকসই উন্নয়ন, নতুন শিল্পায়ন ত্বরান্বিতকরণ এবং জাতীয় অর্থনীতিতে শিল্পের অবদান বৃদ্ধিতে তিনি এখন থেকে নীতিনির্ধারণী ভূমিকা পালন করবেন।
নিজের এই নতুন দায়িত্বের বিষয়ে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা পালনে সর্বদা সচেষ্ট থাকব। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নসহ জাতীয় শিল্পখাতের প্রসারে আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও জানান, তাঁর এই নতুন দায়িত্বের ফলে নড়াইলসহ সমগ্র দেশের শিল্প বিকাশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তিনি তা জনগণের সেবায় কাজে লাগাতে বদ্ধপরিকর।
এদিকে, তাঁর এই মনোনয়নে নড়াইল-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তাঁকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026