নদীভাঙন প্রতিরোধে বিশেষ দোয়ার আয়োজন, আল্লাহর রহমত কামনায় এলাকাবাসীর ফরিয়াদ
মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কমলার কুটি গ্রামে নদীভাঙনের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে বহু আবাদি জমি, বসতভিটা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেক পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এছাড়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষা এবং সার্বিক দুর্যোগ থেকে মুক্তির আশায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। দোয়ায় আল্লাহ তাআলার দরবারে নদীভাঙন বন্ধ, মানুষের জানমাল ও ফসলের হেফাজত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রহমত ও সাহায্য কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলেন, তিনি যেন তাঁর অশেষ রহমতে এই দুর্যোগ দূর করেন, নদীভাঙন প্রতিরোধ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও উত্তম বিকল্প ব্যবস্থা দান করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026