রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আব্দুল্লাহ আল নোমান রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামু থানা পুলিশ জানায়, গত ১২ জুলাই ২০২৬, রাত সাড়ে ১১টার দিকে রামু থানার ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) খোরশেদ আলমের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকা থেকে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোস্তাক আহম্মদ প্রকাশ বাবুল (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবু শামার ছেলে এবং রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একাধিক ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে আজ ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রামু থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026