শাহাজাদা কাজী বখতিয়ার হোসেনের মুক্তির দাবিতে চারাবট্টল বাজারে সর্বস্তরের জনগণের বিশাল মানববন্ধন
রাউজান প্রতিনিধি মোঃ বেলাল উদ্দিন, ১৬ জুলাই ২০২৬:
রাউজানের জনপ্রিয় ব্যক্তিত্ব শাহাজাদা কাজী বখতিয়ার হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবট্টল বাজার প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
রাউজান পৌরসভা বিএনপি নেতা উইচুপ মাহমুদ কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শাহাজাদা কাজী বখতিয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। এলাকার এক শ্রেণীর পেশাদার লোক সাধারণ মানুষকে জিম্মি করে ‘মামলা বাণিজ্য’ করার নোংরা উদ্দেশ্যে এই গভীর ষড়যন্ত্রটি বুনেছেন। নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে ফায়দা লোটার এই অপচেষ্টা রাউজানের সাধারণ জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। বক্তারা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলা বাণিজ্যের সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শাহাজাদা বখতিয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন:
এসএম শফি
ইব্রাহিম কোম্পানি
এম সাহাজান সাহিল (সভাপতি, রাউজান উপজেলা যুবদল)
আনিসুজ্জামান সোহেল
শাহ আলম মেম্বার এসএম শফি ইব্রাহিম কোম্পানি
জসিম উদ্দিন (সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপ�কালেখ কোম্পানি জুয়েল খান জসিম কোম্পানি রাসেল মিয়ারকি জাহিদুল ইসলাম টিপু আশরাফ রাজীব তালুকদার শাকিল প্রমুখ, মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ, ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে শাহাজাদা কাজী বখতিয়ার হোসেনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026