দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার নছিরগঞ্জে নির্মাণ শ্রমিকদের মাঝে এমপি শওকতুল ইসলামের উপহারের চাল বিতরণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 17 জুলাই, 2026 1 বার পঠিত
কুলাউড়ার নছিরগঞ্জে নির্মাণ শ্রমিকদের মাঝে এমপি শওকতুল ইসলামের উপহারের চাল বিতরণ

প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন ও আংশিক ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে অসহায় ও দরিদ্র নির্মাণ শ্রমিকদের মাঝে সংসদ সদস্য শওকতুল ইসলাম-এর উপহারের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) মৌলভীবাজার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কুলাউড়া উপজেলা শাখার অধীন শরীফপুর ও আংশিক হাজীপুর ইউনিয়ন শাখা (রেজি. নং-২৩৬৮) এ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সবুর হোসেন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কয়ছর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আহমদ এবং ১০ নম্বর হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাকান হোসেন কয়ছরসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে হারুন আহমদ বলেন, “বিএনপি জনগণের পাশে থাকার রাজনীতি করে। এমপি শওকতুল ইসলামের উদ্যোগে কুলাউড়ার অসহায় নির্মাণ শ্রমিকদের জন্য এই উপহার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”
মো. মনিরুজ্জামান হেলাল বলেন, “অতীতে কোনো সংসদ সদস্যকে নির্মাণ শ্রমিকদের পাশে এভাবে দাঁড়াতে দেখা যায়নি। বর্তমান এমপি শওকতুল ইসলাম শুধু শ্রমিক নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং কুলাউড়ার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন।”
সভাপতি মো. সবুর হোসেন বলেন, “এই উপহার পেয়ে শরীফপুর ও আংশিক হাজীপুর ইউনিয়নের নির্মাণ শ্রমিকরা অত্যন্ত আনন্দিত। আমরা এমপি শওকতুল ইসলাম মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ভবিষ্যতেও এভাবেই শ্রমজীবী মানুষের পাশে থাকতে পারেন।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম