জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান এবং পুনর্বাসনের দাবি জানালেন শিক্ষার্থী
মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী প্রতিনিধি: জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ সম্মান, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ আরিফুজ্জামান চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা বুক চিতিয়ে লড়াই করেছেন, তারা শুধু ব্যক্তি নন; তারা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা যেন কোনোভাবেই বিস্মৃত না হয়, সে আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এখনো নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এবং আহতদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের প্রতি রাষ্ট্র ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, আন্দোলনের অর্জনকে কেন্দ্র করে কিছু সুবিধাভোগী নিজেদের অবস্থান শক্তিশালী করলেও শহীদ পরিবার ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মোঃ আরিফুজ্জামান চৌধুরী বলেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল ন্যায়, সাম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে শহীদ ও আহতদের মর্যাদা রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026