এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়ার পদত্যাগ
মোঃগোলাম কবির, স্টাফ রিপোর্টার (জয়পুরহাট):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। শনিবার (১৮ জুলাই) নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করে তিনি বিষয়টি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, গত ২ জুলাই তিনি এনসিপির জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছেন।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণসহ শারীরিক অসুস্থতার কারণে দলের সাংগঠনিক কার্যক্রমে আগের মতো সময় দিতে পারছেন না। তাই তিনি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবীর বলেন,
“তিনি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ সময় কথা বলতে পারেন না। তাঁর গলায় স্থায়ী ছিদ্র (ট্র্যাকিওস্টোমি) রয়েছে। ফলে সামান্য ঠান্ডা লাগলেও তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত অতিরিক্ত অসুস্থতার কারণেই তিনি জেলা আহ্বায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কেন্দ্রীয় কমিটি আহবায়ক পদত্যাগ পরবর্তী নতুন কমিটির দেওয়ার সিদ্ধান্ত নেবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026