দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নড়াগাতীর বল্যাহাটীতে জলাবদ্ধতা নিরসনে মানবিক উদ্যোগ: কৃষকদের পাশে কোবাদ শিকদার এবং মল্লিক মাহামুদুর রহমান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 18 জুলাই, 2026 1 বার পঠিত
নড়াগাতীর বল্যাহাটীতে জলাবদ্ধতা নিরসনে মানবিক উদ্যোগ: কৃষকদের পাশে কোবাদ শিকদার এবং মল্লিক মাহামুদুর রহমান

 

কালিয়া প্রতিনিধি:
​নিজস্ব প্রতিবেদক

​প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া নড়াগাতীর ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের ডহর বল্যাহাটী এলাকার প্রায় ৩০০ বিঘা কৃষি জমি ও গলদা চিংড়ির ঘের রক্ষায় এগিয়ে এলেন মানবতার সেবায় নিবেদিত স্থানীয় নেতারা। অতিবৃষ্টিতে এলাকাটি প্লাবিত হওয়ায় ধান ও মাছ চাষ করে সর্বস্বান্ত হওয়ার পথে থাকা কৃষকদের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার।

​জানা যায়, টানা বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় বল্যাহাটী বিলের শত শত বিঘা আবাদি জমি পানির নিচে তলিয়ে যায়। এতে ধান চাষি এবং গলদা চিংড়ি চাষিরা চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েন। কৃষকদের এই অসহায়ত্বের কথা বিবেচনা করে ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার ব্যক্তিগত উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

​এলাকাবাসীর ভোগান্তি কমাতে তিনি ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের সার্বিক সহযোগিতায় বল্যাহাটী-কচুয়াডাঙ্গা সড়কটি ভেদ করে পানি নিষ্কাশনের জন্য বড় পাইপ বসানোর কাজ সম্পন্ন করেন। এই পাইপ স্থাপনের ফলে বিলের জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকরা তাদের তলিয়ে যাওয়া ঘের ও ফসলি জমি রক্ষার আশার আলো দেখছেন।

​এ বিষয়ে আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার বলেন, “পাহাড়সম ক্ষয়ক্ষতির মুখে থাকা আমার এলাকার সাধারণ কৃষক ও মাছ চাষি ভাইদের কষ্ট আমি মেনে নিতে পারিনি। নিজস্ব অর্থায়নে সাময়িক এ উদ্যোগটি নিয়েছি যাতে তারা অন্তত তাদের সম্পদটুকু রক্ষা করতে পারে। সংকটের এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”

​ইউনিয়ন চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম জানান, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দের এমন মানবিক উদ্যোগ এলাকার সংকট উত্তরণে বড় ভূমিকা রাখে।

​স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, সঠিক সময়ে এই পাইপ বসানো না হলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হতে হতো। মানবিক এই কর্মকাণ্ডে এলাকাবাসী কোবাদ শিকদার ও চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম