তাহিরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ইয়াকুব হোসেন মেম্বার তাহিরপুর—–
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগনজ জেলার তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলা অডিটোরিয়ামে সিরাতুন্ননবী (সাঃ) উপলক্ষে এক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আনোয়ার উদ্দিন ও সেক্রেটারী মাও মোসলেম উদ্দিনের যৌথ পরিচালনায় সিরাতুন্নবী (সা) সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগন্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমদ খান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুন মোফাস্সিরীনের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ,সিলেট মহানগরীর অফিস ট্রেড বিষয়ক সম্পাদক দিলশাদ মিয়া।এছাড়াও জেলা- উপজেলার স্হানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার দ্বায়িত্ববৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনের সমৃদ্ব্ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ব ভাবে কাজ করতে হবে। মানব রচিত সকল মতবাদকে ছূড়ে ফেলে রাসুলের (সা:) আদর্শে নিজেদের জীবনকে রঙ্গিয়ে একটি আদর্শ সমাজ বিনির্মানে ভুমিকা রাখতে হবে।
সকল দল মত নির্বিশেষে রাসুল (সা) এর দেখানো পথে ইসলামী সমাজ বিনির্মানে কাজ করতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026