দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 29 সেপ্টেম্বর, 2024 1 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

 

মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রির্পোটাস—

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কিশোর অপরাধী চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার সকালে নয়াগোলা মোড়ে সেনাবাহিনীর মাধ্যমে তাদের পুলিশে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আটক তিনজন কিশোর অপরাধী চক্রের সদস্য, তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আটক তিনজন কিশোর অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে আরো ৭-৮ জন ছিল। তারা অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

আটক তিনজন ব্যক্তিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-কল্যাণপুর মহল্লার মো. আব্দুল আলিম (২১), একই মহল্লার মোহাম্মদ জনি (২০) ও ১৫ বছর বয়সী তানভীর আহমেদ মনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ভোলাহাটের এক বাসিন্দা নয়াগোলাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকেন। শুক্রবার তাদের বাসায় গিয়ে তিনজন কাবিননামা দেখতে চান। একই সঙ্গে দম্পতির কাছে ২০ হাজার টাকাও দাবি করেন তারা। এ সময় স্থানীয় একজন এর প্রতিবাদ করতে গেলে, তিনজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এদিকে রাতের ঘটনার জের ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্রসহ ওই প্রতিবাদকারীকে দলবল নিয়ে মারধর করতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধরের পর একটি দোকানে আটকে রাখেন। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়, তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন,নয়াগোলা এলাকাবাসী তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে মারধর করে। এতে তারা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম