শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান যাত্রী নিহত
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বুধবার, 02 অক্টোবর, 2024
1 বার পঠিত
মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রির্পোটাস—
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম (৩২) নামে ভ্যানগাড়ির যাত্রী নিহত হয়েছে।
নিহত খাইরুল শিবগঞ্জ উপজেলার পার এখলাসপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
বুধবার (২ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার পুশকনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানে করে কানসাট যাওয়ার পথে পুশকনী এলাকায় গাড়িটির চাকা ভেঙ্গে যায়। পিছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে আঘাত করে। এ সময় ভ্যান গাড়িতে থাকা খায়রুল নামে এক যাত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে খাইরুলের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026