জামালপুরে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত
আরিফুল অপু– স্টাফ রিপোর্টার,, দেশ প্রতিদিন,, জামালপুর ।
শুক্রবার (৪ অক্টোবর) ভোর আনুমানি ৬.২০ মিনিটে জামালপুর টিউবওয়েল পাড় মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার, ফকিরপাড়া গ্রামের মৃত সোবহান ফকিরের ছেলে মালেক ফকির (৫০), একই থানার কাপাশহাটিয়া গ্রামের জয়দর মন্ডলের ছেলে রুকন মন্ডল (৪০) ও বেলটিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৬)
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা অটোরিক্সায় জামালপুর গেইটপাড় হতে টিউবওয়েল পাড় – এলাকায় পৌঁছালে টাঙ্গাইল দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হন। স্থানীয়রা আহত নাদের আলীকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়।।
এলাকাবাসী জানান উল্লেখিত মোড়ে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে,
টিউবওয়েলপাড় মোড়টিতে নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানিয়েন তারা।।
দেশ প্রতিদিনকে জামালপুর থানার দায়িত্বরত এক কর্মকতা জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026