নান্দাইলে সড়ক দুঘটনায় ২জন নিহত আহত ৭ জন
স্টাফ রিপোটার আশিকুর রহমান —–
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ডাংরী নামকস্থানে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ একজন।
বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কের ডাংরী শামীম ভূইয়ার ফিসারির সামনে ময়মনসিংহ টু ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র বাদল মিয়া (৩৫) ও দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মৃত নবী নেওয়াজের পুত্র ফিরোজ মিয়া (৫৭)। নান্দাইল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন সড়ক দুঘর্টনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026