সাভারে প্রমিকের ছুরি আঘাতে প্রেমিকাকে হত্যা,আদালতে প্রেমিকের দায় স্বীকার
মোঃ ফাহিম চৌধুরী ক্রাইম রিপোর্টার, আশুলিয়া, সাভার —-সাভারে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করার জন্য চাপ দেওয়ায় প্রেমিকের বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে জারা আক্তার সেতু নামে এক তরুণীকে হত্যা করা হয়েছে।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড প্রেমিক সাইফুল ইসলাম গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সাভার মডেল থানা পুলিশ।
প্রেমিকা জারা আক্তার সেতুকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত প্রেমিক সাইফুল ইসলাম আকাশ।
মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।
এর আগে নিহতের বড় বোন মিতু আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম আকাশকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা (মামলা নং -৭৭) দায়ের করেন।
রোববার রাত সাড়ে ১১ টায় সাভার পৌর এলাকার বাড্ডা মহল্লার একটি বাড়িতে প্রেমিকের হাতে হত্যাকাণ্ডের স্বীকার হন জারা আক্তার সেতু।
বুধবার (২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চি
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026