দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজিবপুর উপজেলায় একটি প্রেসক্লাব না থাকাই দুর্ভোগ 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 05 অক্টোবর, 2024 1 বার পঠিত
রাজিবপুর উপজেলায় একটি প্রেসক্লাব না থাকাই দুর্ভোগ 

 

স্টাফ রিপোর্টার শামীম জামান রাজিব পুর কুড়িগ্রাম—- রাজিবপুর উপজেলায় একটি প্রেসক্লাব করার প্রসঙ্গেখুব দুঃখজনক একটি বিষয়। সাংবাদিক আছে, লেখা নেই। অপরাধ হয়, খবর নেই। এটাই হচ্ছে আজকালের সাংবাদিকতা। একটা ছোট্ট উপজেলায় ৬০ জনের বেশি সাংবাদিক। লিখতে পারুক অথবা না পারুক, সাংবাদিক নামের শিরোনামটা নিয়ে চলাফেরা ঠিকই করতে দেখা যায়। সরকারি নিবন্ধন থাকুক বা না থাকুক, নামেই সাংবাদিক। সাংবাদিক ১০০ জন হলেই সমস্যা নেই, যদি নিয়মিত অপরাধ, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা হয়।

*** আচ্ছা বলুন তো, প্রতি সপ্তাহ কিংবা মাসে কয়জন সাংবাদিকের লেখা আপনি দেখতে পান?

উত্তর: হয়তো হাতে গোনা পাঁচ-সাত জনের বেশি সাংবাদিক হবে না, যারা নিয়মিত লেখালেখি করেন।** তাহলে এত সাংবাদিক কেন?উত্তর: অনেকেই এই পরিচয় (সাংবাদিক) ব্যবহার করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন সবসময়। অনেকে প্রভাব বিস্তারেও চেষ্টা করেন। তবে অবশ্যই সবাই নয়।** রাজিবপুরের মতো ছোট্ট উপজেলায় কয়টি প্রেসক্লাব?উত্তর: ৫টি।** প্রেসক্লাবগুলো কি কি?

উত্তর: ১. রাজীবপুর প্রেসক্লাব।

২. রাজিবপুর মডেল প্রেসক্লাব।

৩. রাজিবপুর উপজেলা প্রেসক্লাব।

৪. বাংলাদেশ প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা শাখা।

৫. চর রাজিবপুর প্রেসক্লাব।

*** এসব প্রেসক্লাবে কিভাবে কমিটি করা হয়?

উত্তর: কোনো নির্বাচন নয়, ভোটাভুটি নয়। নিজেদের মতো করে স্বঘোষিত কমিটি গঠন করা হয়।* প্রেসক্লাবের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত?

উত্তর: সকল সাংবাদিককে একত্রিতকরণ করে সংগঠিত করা। কারণ একতা একটি শক্তি। একজন সাংবাদিকের দুঃসময়ে পাশে থাকা।

এখন আমার ব্যক্তিগত মতামতে আসি, একটি প্রেসক্লাবের মূল উদ্দেশ্য সাংবাদিকদের একত্রিত করে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করা। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সাংবাদিক সমাজ বিভক্তির শিকার। এই বিভক্তি শুধু নিজেদের ক্ষতি করছে না, বরং সমাজে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থাও কমিয়ে দিচ্ছে। আমাদের উচিত হবে নিজেদের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখা এবং অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে কলম ধরা। যে কোনো চাপ বা সুবিধার লোভে পা না দিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা সাংবাদিকতার অন্যতম মূলমন্ত্র হওয়া উচিত।

একটি উপজেলায় একাধিক প্রেসক্লাবের বদলে একটি শক্তিশালী প্রেসক্লাব হলে তা সাংবাদিকদের একতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করবে। এতে প্রতিযোগিতা না করে সহযোগিতা বাড়বে, যা সমাজের জন্য মঙ্গলজনক হবে। একজন সাংবাদিককে তার লেখার মাধ্যমে মানুষের জন্য কাজ করতে হবে, কারণ সমাজের অসঙ্গতি তুলে ধরাই তার প্রধান কাজ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম