বিল ডাকাতিয়া রক্ষা কমিটির সমাবেশ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ স্টাফ রিপোর্টার খুলনা—-বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে আজ সকাল দশটায় ফুলতলা উপজেলা মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি উপজেলা আহবায়ক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান রক্ষা কমিটির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী।
আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের আমীর ও ডাকাতিয়া বিল রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল আলিম মোল্যা,যুগ্ম আহবায়ক আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম,দামোদর ইউপি চেয়ারম্যান, শরীফ মুহাম্মদ শিবলু ভুইয়া,যুগ্ম সদস্য সচিব নুর ইসলাম গাজী,সদস্য রবিউল ইসলাম মোল্লা, লুতফুর রহমান বিশ্বাস, আতাউর রহমান সরদার প্রমুখ। সমাবেশে শেখ আবুল বাশারকে আহবায়ক ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026