সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 06 অক্টোবর, 2024
1 বার পঠিত
বেলাল হোসেন কামাল নোয়াখালী :নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার রাত সোয়া ১২টার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাটি একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীর। এসকল তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি বলেন, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এসকল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
একরামুল করিম চৌধুরী ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিছু দিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছু হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026