ঢাকার কেরাণীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালন
মো. নাজিউল্লাহ ভূইয়া, স্টাফ রিপোর্টার,কেরানীগঞ্জ ( ঢাকা)
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। কেরাণীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার ।
উক্ত আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে চাকরি নির্ভর না হয়ে উদ্যোক্তা হবার আহ্বান জানান। আলোচনা শেষে আগত যুবকদের মাঝে যুব ঋণ ও সনদ পত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরতি মজুমদার, হাজী সেলিম রেজা, সায়মন চৌধুরী, মো. শহিদুল ইসলাম রাজু প্রমূখ ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026