দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সুনামগঞ্জ সদর বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা সম্পন্ন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
সুনামগঞ্জ সদর বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা সম্পন্ন

আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওযার্ড বিএনপির তৃণমূলের হাঁজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাড. শেরেনুর আলী, সেলিম আহমদ, নাদীর আহমদ, রেজাউল হক, আকবর আলী, ফারুক আহমদ, আতম মিসবাহ, আনসার উদ্দিন, জসিম উদ্দিন লালা, ব্যারিস্টার আবিদুল হক,এ্যাড. জিয়াউর রহিম শাহীন,রাকিবুল হাসান দিলু ।

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্জ্ব আলী নুর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. উছমানগণী, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ, জুবায়ের আহমদ, ইউপি সদস্য ফিরোজ মিয়া, সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল প্রমূখ। সভায় সদর উপজেলার ৯ ইউনিয়নের এবং সুনামগঞ্জ পৌরসভার বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন,দীর্ঘ ১৫টি বছর স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটার বিহীন সরকার দেশে ভিন্নমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দেশের জনগন গত পনের বছরে যতগুলো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোট দিতে পারেননি। এই নির্বাচনগুলো ছিল আইওয়াশ,তারা দিনের ভোট রাতেই দিয়ে ভোটের বাক্স ভরে রাখত।

তারা উন্নয়নের নামে দেশের জনগনের হাজারো লক্ষকোটি টাকা বিদেশে পাচার করে একেক জন আঙ্গুল ফুলে গলাগাছ বনেছেন। আওয়ামীলীগের এই দীর্ঘ শাসনামলে জালিম সরকার হাজার হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম খৃুনের রাজনীতি করেছে।

কিন্তু গত ৫ই আগষ্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পাশর্^বর্তী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এখন ভারতের মাটিতে বসে বর্তমান বিজেপি সরকারের ছত্রছায়ায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক ইন্দন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়ঁতারাঁ করছে।

বক্তারা সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে উগ্রবাদি সস্ত্রাসী কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র বন্ধ করতে বর্তমান অন্তবর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা রাখার আহবান জানান। তারা বলেন.এই হাওর বেস্টিত জেলা সুনামগঞ্জের তৃণমূল মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন,উপজেলা থেকে জেলা কমিটিতে ত্যাগী র্দূদিনে মাঠে ঘাটে থেকে জেল জুলুম ও অত্যাচার নির্যাতন সহ্য করে দলকে ভালাবেসে যারা ত্যাগ শিকার করেছেন সেই সমস্ত ত্যাগী নেতাদের প্রতিটি কমিটিতে অন্তভূক্ত করে তাদের মূল্যায়ন করা হবে বলে কর্মী সভায় নেতারা উপস্থিত হাজাঁরো নেতাকর্মীদের আশ্বস্থ করেন।

পরে ভারতে বাংলাদেশী হাই কমিশনে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্রেশনে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম