হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
মোঃনিজাম উদ্দিন,কুমিল্লা:
বাংলা ৫২ নিউজ ডটকম
কুমিল্লার হোমনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন টমাস বড়ুয়া।
থানা সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তিনি হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে ‘দুঃস্বপ্ন’ হিসেবে পরিচিত টমাস বড়ুয়া।
টমাস বড়ুয়া ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাকে পদায়ন
করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা।
নবাগত ওসি হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে হোমনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
07 Mar 2026