সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালঙ্কারকার ও মোবাইল ফোন চুরি” গ্ৰেপ্তার ১০
সাংবাদিক মোঃ শান্ত :- সিলেটের এমসি কলেজ মাঠে মিজানুর রহমান আজহারী ও আমির হামজাসহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে মুঠোফোন ও স্বর্ণালঙ্কার হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন অন্তত ৭৪ ব্যক্তি।২টি চুরির মামলাও করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ নারী ও ৬ পুরুষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সিলেট নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল আয়োজন করে আনজুমানে খেদমতে কোরআন। তবে চুরির ঘটনাগুলো ঘটে শেষ দিন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোকসমাগম হয়। সেদিন অনেক মানুষের মুঠোফোন ও স্বর্ণালঙ্কার হারিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত দুদিনে ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, গত শনিবার মাহফিলের শেষ রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজাহারী, আমির হামজাসহ কয়েকজন জনপ্রিয় ইসলামি বক্তা। তাদের বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। এ সময় অনেকের মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এর মধ্যে ৮ জনকে হাতেনাতে আটক করা হয় পুলিশ জানিয়েছে, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী হারানোর ঘটনায় ৭৪টি জিডি করেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ছাড়া একটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজন মামলা করেছেন। ওই মামলায় হাতেনাতে আটক ৬ পুরুষ ও ৪ নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026