দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ঈশ্বরগঞ্জে নির্বাহী কর্মকর্তার ফেইজবুক হ্যাক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 23 জানুয়ারী, 2025 11 বার পঠিত
ঈশ্বরগঞ্জে নির্বাহী কর্মকর্তার ফেইজবুক হ্যাক

 

আশরাফুল ইসলাম স্টাফ-রিপোর্টার
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ -ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের সরকারি মোবাইল নম্বর, হোয়াটস্যাপ ও ফেসবুক আইডি ক্লোন (হ্যাক) করে টাকা দাবির ঘটনা ঘটেছে।

আজ (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার ২:৫৫ মিনিট থেকে হ্যাকাররা স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ মো. এরশাদুল আহমেদের পরিচত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করে।

টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো.এরশাদুল আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন লোকের কাছে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের মোবাইলে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফাঁদে পা দেননি।

তিনি আরও বলেন, ‘ অনেকেই আমাকে টাকা চাওয়ার বিষয়ে অবগত করেছেন। পরে আমি তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট দিয়ে থানায় জিডি করি এবং সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাই।’

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম