মমতাজগঞ্জ ব্লাড ডোনেশন সোসাইটির ‘কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
রফিক আহমদ সিলেটের কানাইঘাট
উপজেলার মমতাজগঞ্জ ব্লাড ডোনেশন সোসাইটির ২০২৪ সালের ‘কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
গত ১৩ জানুয়ারি ২০২৫ ইংরেজি সোমবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি এম.এ.মুমিন এর সভাপতিত্বে ও সম্মানিত উপদেষ্টা কামাল উদ্দিন ও সাইফুল আলম দুদু’র যৌথ সঞ্চালনায় শুরু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন: বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট-৫ আসন, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্টুডেন্ট হিসেবে যেমন কিছু কর্তব্য থাকে একজন মুসলিম হিসেবেও ইসলাম আমাদেরকে মানুষের সাহায্য করতে ও সামাজ সেবায় উৎসাহ দেয়। তারপর মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের ব্যাখা দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার গুরুত্ব বুঝান।ব্লাড ডোনেশন সোসাইটির এসব মহৎ কাজে সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানান এলাকার সকলকে এবং কুইজ প্রতিযোগীতায় উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন (সাজু), মুলাগুল আল-হেরা মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মমতাজ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিম উদ্দীন, শাহ মাদার (রহ) দনা লতিফিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নিজাম উদ্দিন সাহেব , কানাইঘাট সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুম আহমেদ তালুকদার ,বিশিষ্ট ব্যবসায়ী শাহিদ আহমদ শাহিন,
বিশিষ্ট ব্যবসায়ী, জনাব সালেহ আহমদ
সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আলম স্যার), সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আতাউল গনি উসমানী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ১ নং লক্ষী প্রসাদ ইউনিয়ন সভাপতি রায়হান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত সোসাইটির সহ-সভাপতি, হাফিজ ইসমাইল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ মুন্না।
উক্ত সোসাইটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, পরে মেধাবৃত্তি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪- এ কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মোট ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীর মধ্যে ৩০ জনকে পুরষ্কার প্রদান করা হয়।
২০২২ ইংরেজিতে প্রতিষ্ঠিত এই সোসাইটি ইতিমধ্যে ইউনিয়নের তিনটি স্থানে ৩টি
(ফ্রি ব্লাড টেস্টিং ক্যাম্পেইন) করে প্রায় ১৫০০ জনের ব্লাড ফ্রি-তে টেস্ট সম্পন্ন করে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026