শ্রমিক দলের আনন্দ মিছিল
মো: জোবায়ের আহমেদ গাজীপুর
গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিতে, অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ১নং যুগ্ম আহবায়ক করায়, তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় শ্রমিক দলের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি বাদ আছর তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধুকশি ও সাধারণ সম্পাদক আমিনুল হক-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল হয়। বিভিন্ন সড়ক অতিক্রম করে এমসি বাজার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধুকশি, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা সাবেক শিল্পাঞ্চল শ্রমিক দলের সহসভাপতি হান্নান মুন্সী, ইউনিয়ন যুবদল নেতা নাজমুল হুদা, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাহামুদ চাঁন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সাবেক ছাত্র নেতা ফাহাদ আহমেদ ফাহিম প্রমুখ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
ঘাটাইলকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে থানা পুলিশ: ওসি মোকছেদুর রহমান
13 Aug 2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে উখিয়া উপজেলায়
05 Aug 2026
সুনামগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত উন্নয়নশীল স্মার্ট মডেল হিসেবে গড়তে চাই..সম্ভাব্য মেয়র প্রার্থী সালাউদ্দিন
10 Jul 2026
মঠবাড়ীয়া উপজেলা বিএনপির কর্মী সভা-২০২৫
12 Mar 2025
রাজীবপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
13 Feb 2025