মানিকগঞ্জে আমার নিউজ পত্রিকার সম্পাদক আকরাম হোসেনের পিতার জানাজা সম্পূর্ণ”দৈনিক দেশ প্রতিদিন পরিবারের সমবেদনা “
মানিকগঞ্জে আমার নিউজ পত্রিকার সম্পাদক আকরাম হোসেনের পিতার জানাজা সম্পূর্ণ”দৈনিক দেশ প্রতিদিন পরিবারের সমবেদনা “.
.. জুবায়ের হোসেন এলএলবি মানিকগঞ্জ থেকে ফিরে :-
মানিকগঞ্জে দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাভিশন, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি, জেলা সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের পিতা মোঃ হাসেম আলী (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০০৭ সালে মরহুমের স্ত্রীও না ফেরা দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় পশ্চিম সেওতা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে ১১টায় সেওতা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আকরাম হোসেনের পিতার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026