দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গোমস্তাপুর সাব রেজিস্ট্রার অফিসে মানববন্ধনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনতাই

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 12 মার্চ, 2025 1 বার পঠিত
গোমস্তাপুর সাব রেজিস্ট্রার অফিসে মানববন্ধনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনতাই

 

আবু নাইম গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিস্ট্রার অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় ও দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর চড়াও হয় দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুর ও তার গুন্ডাবাহিনী ।
বুধবার (১২ মার্চ) সকাল ১২ টার সময় গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

গোমস্তাপুর বাজারপাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের ব্যানারে সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে সাব রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদানের সময় দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক সুজনের গোমস্তাপুর উপজেলা সদস্য সচিব,শাহীন আলম ও দৈনিক গণমুক্তি পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম ভিডিও নিতে গেলে, অতর্কিত ভাবে তাদের ওপর দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুসহ মনিরুল ইসলাম, অলিউল ইসলাম, বড় বাবু, হাসমত আলী, শামীম উদ দৌলা, বাকি ও মিনহাজুল ইসলাম হামলা চালায়। এসময় সাংবাদিকদের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেই, পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক শাহীন আলম বলেন,গোমস্তাপুর সাব রেজিস্ট্রার অফিসের অনিয়ন-দুর্নীতির মানববন্ধনের সংবাদ সংগ্রহকালে আমাকে ও আরেক সহকর্মী সামিরুল ইসলামেক লাঞ্ছিত করে আমার দু্টি মোবাইল ফোন বহিরাগত কিছু সন্ত্রাসী এসে ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ফোন উদ্ধার করা গেলেও আরেকটি ফোন এখনও পায়নি। এখন থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে এসেছি।
এ বিষয়ে গোমস্তাপুর সাব -রেজিস্ট্রার (ভারপ্রপ্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, বহিরাগত দলিল লেখকদের হামলায় এই অনাঙ্খাকিত ঘটনা ঘটেছে। তবে,  তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন এ ঘটনা দুইটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম