দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

চৌদ্দগ্রামে পলাতক যুবলীগ নেতা আবদুল মালেক ফরওয়ার্ড ইট’ দেওয়ার কথা বলে ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 20 এপ্রিল, 2025 1 বার পঠিত
চৌদ্দগ্রামে পলাতক যুবলীগ নেতা আবদুল মালেক ফরওয়ার্ড ইট’ দেওয়ার কথা বলে ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও

মোঃ সফিউল আলম,কুমিল্লা চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মালিকাধীন ‘কোয়ালিটি ব্রিকস্’ নামে ইটভাটা থেকে বেশি লাভের আশায় ৫০ লাখ টাকার ‘ফরওয়ার্ড ইট’ কিনে প্রতারিত হয়েছেন আবদুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী। ৪ বছরেও লভ্যাংশসহ মূল টাকা ফেরত দিচ্ছে না কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বাঙ্গালমুড়ি গ্রামের আবদুল লতিফের ছেলে মোঃ আবদুল মালেক। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রতারক যুবলীগ নেতা আবদুল মালেক ও তাঁর ভাই ভাটার পরিচালক তোফায়েল আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়, জগমোহনপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়াবাজারস্থ ওহাব মার্কেটের মালিক। কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও তাঁর ভাই তোফায়েল আহমেদ ওই মার্কেটের ভাড়াটিয়া। আবদুল মালেক শ্রীপুর ইউনিয়নে কোয়ালিটি ব্রিকস্ নামে ইটভাটার মালিক। ২০২১ সালে ভাটা পরিচালনার জন্য টাকার প্রয়োজন পরায় আবদুর রাজ্জাককে অগ্রীম ‘ফরওয়ার্ড ইট’ কেনার প্রস্তাব দেয়। এরপর তিনশত টাকার স্ট্যাম্পে আবদুর রাজ্জাক প্রতি পিস ইট ৫ টাকা করে ১০ লক্ষ ইট বাবদ আবদুল মালেককে ৫০ লাখ টাকা দেয়। জামানত হিসেবে আবদুল মালেক তার নামীয় ব্যাংক একাউন্টের ৫টি চেক ও প্রমাণ হিসেবে ক্যাশমেমো প্রদান করে। প্রতিমাসের ১৫-১৬ তারিখের মধ্যে আবদুর রাজ্জাককে লভ্যাংশ বাবদ ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেয়ার কথা ছিলে মালেকের। চুক্তি ভঙ্গ করা ও লভ্যাংশ না দেয়ায় কয়েকবার শালিশ বৈঠক বসলে গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবলীগ নেতা আবদুল মালেক ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেয়ার জন্য বলে। কিন্তু আবদুল মালেক শালিশের সিদ্ধান্ত মানেনি এবং আবদুর রাজ্জাক থেকে কোন টাকা নেয়নি বলে দাবি করে। কয়েকমাস পর আবদুর রাজ্জাকের দায়েরকৃত মামলায় গ্রেফতার শেষে আপোষ শর্তে ২০২২ সালের ২০ অক্টোবর জামিনে বের হয়। পরবর্তীতে আবদুল মালেকের টাকা পরিশোধ না করে টালবাহান করতে থাকে। এক পর্যায়ে ২০২৩ সালের ২৬ জুলাই কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দিন যুবলীগ নেতা আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। কোয়ালিটি ব্রিকস্ এর পাশ^বর্তী স্থানীয় লোকজন অভিযোগ করেন, ক্ষমতা প্রভাব খাটিয়ে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মানুষের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলন করতো। অনেকের জমি থেকে মাটি কিনলেও নামমাত্র মূল্য পরিশোধ করতো। এছাড়া আবদুর রাজ্জাকের সাথে লেনলেনের বিষয়টি সকলে জানলেও ক্ষমতার প্রভাবে সে অস্বীকার করতো। আবদুর রাজ্জাক ছাড়াও যুবলীগ নেতা আবদুল মালেকের প্রতারণার শিকার হয়ে আরও অনেকে। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যুবলীগ নেতা আবদুল মালেক লন্ডনে পালিয়ে গেছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে শনিবার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও তাঁর ভাই তোফায়েল আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম