দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ, গণসমাবেশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 20 এপ্রিল, 2025 1 বার পঠিত
ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ, গণসমাবেশ

মোঃ শাখাওয়াত, ভোলা প্রতিনিধিঃ-

 

ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা চুক্তি বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা সদর ভোলার বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার সাত উপজেলা হতে শতশত ছাত্র-জনতা অধিকার আদায়ের মিছিল নিয়ে সমবেত হয়েছেন। ২০ এপ্রিল বেলা ১১ টায় আয়োজিত সমাবেশটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান থাকে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।

 

এসময় পাঁচদফা দাবী আদায়ের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হারুনর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, ব-দ্বীপ ফোরামের সমন্বয়কারী মীর মোশারফ হোসেন ওমিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মোঃ জসিম উদ্দিন।

ছাত্রদল নেতা সানাউল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তারা সকলেই একবাক্যে হুশিয়ারী দিয়ে বলেন, ভোলার গণমানুষের এ ৫ দফা দাবীর বিপক্ষে গিয়ে যারা কাজ করবে বা বিরোধীতা করবে তাদেরকে ভোলার গণমানুষের শক্র হিসেবে চিহ্নিত করে, তাদের মুখোশ উন্মোচন করা এবং তাদের সমুচিত জবাব দেয়া হবে।

সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে ডিসি কার্যালয়ে গিয়ে পাঁচদফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম