দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দুইমাস পর রহস্য উদঘাটন, বালিশচাপায় স্ত্রীকে হত্যা করেন স্বামী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 25 এপ্রিল, 2025 3 বার পঠিত
দুইমাস পর রহস্য উদঘাটন, বালিশচাপায় স্ত্রীকে হত্যা করেন স্বামী

মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা):

 

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বৃদ্ধা শাহিদা বেগম হত্যার আড়াই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৬৪ ধারার জবানবন্দিতে শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন নিজেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। পুলিশ জানায়, ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে গত ৩ ফেব্রুয়ারি শাহিদা বেগমের লাশ বাড়ির টয়লেটের রিংয়ের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার ছেলে মাছুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ২১ এপ্রিল পুলিশ আবদুল মমিনকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহিদা বেগমকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন তিনি। পুলিশ জানায়, আবদুল মমিনের মা জীবিত। তার বয়স ১৩০-এর কাছাকাছি। তার মা চলাফেরা করতে পারেন না, তবে সুস্থ আছেন। মায়ের সেবা-যত্ন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো। আবদুল মমিনের স্ত্রী শাহিদা সবসময় শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করতো। গালমন্দ করতো। স্ত্রী ও মাকে নিয়ে আবদুল মমিন নতুন বাড়িতে থাকতেন। মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় আবদুল মমিন শাহিদার ওপর ক্ষিপ্ত ছিলেন। ঘটনার দিন বিরক্ত হয়ে বালিশ দিয়ে স্ত্রী শাহিদার মুখ চেপে ধরেন মমিন। কিছুক্ষণ পর দেখেন শাহিদা নড়াচড়া করছে না। বুঝতে পারেন স্ত্রী আর বেঁচে নেই। পরে ভোররাতে স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির পাশে টয়লেটের রিংয়ের ভিতরে রেখে ঢাকনা লাগিয়ে দেন। লাশ নিয়ে যাওয়ার সময় শাহিদার পেটিকোটটি শরীর থেকে পড়ে যায়। পরে বাড়ির নলকূপে গোসল করে পেটিকোটটি বালতির মধ্যে রেখে ভোরে আবদুল মমিন মসজিদে চলে যান। মসজিদ থেকে এসে ছেলেকে ফোন দিয়ে বলেন, তোমার মাকে পাওয়া যাচ্ছে না। পরে মমিনের নতুন বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ৭টায় লাশ খুঁজে পাওয়া যায়। শাহিদাকে খোঁজার সময় আবদুল মমিন সবার সঙ্গে ছিলেন। তাকে কেউ সন্দেহ করেনি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম