দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

যদি সক্ষমতা থাকে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না: আতিকুল আলম শাওন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 24 জুন, 2025 1 বার পঠিত
যদি সক্ষমতা থাকে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না: আতিকুল আলম শাওন

আনিসুর রহমান (আনাস),চান্দিনা, কুমিল্লা:

 

কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ইঙ্গিত করে বলেন- যদি সক্ষমতা থাকে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না। তখন বুঝবেন চান্দিনার মানুষ কি চায়, আর কি করতে পারে। চান্দিনার মানুষ ভুলে যায়নি দুর্নীতির কারণে আপনার মন্ত্রীত্ব গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি জনসম্মুখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র বিরুদ্ধে চাঁদা ও মামলাবাজির ব্যাপক অভিযোগ তুলেন। আতিকুল আলম শাওন এলডিপি’র মহাসচিব এর সমালোচনা করে বলেন তিনি তারেক রহমানকে চোর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চোরের মা বলেছেন। জিয়া পরিবারকে লুটেরা পরিবার বলেছেন। বাঘে ধরলে ছাড়ে, দেশ নায়ক তারেক রহমান ধরলে ছাড়ে না। ভুলে যাবেন না, আপনার কৃতকর্মের খেসারত আপনাকে দিতে হবে।

৫ আগস্ট পরবর্তী সময়ে এলডিপি’র ভূমিকা নিয়ে তিনি আরও বলেন- আপনারা দেখেছেন ৫ আগস্টের পরে এলডিপি’র ভাইয়েরা ‘মব’ জাস্টিসের নামে সাধারণ মানুষের উপরে কিভাবে অত্যাচার করেছে। ২০০৬ সালের পর থেকে আমাদের নেতা-কর্মীদের নামে ১৭টি মামলা করেছে। এখনও অনেক মামলা চলমান আছে। ৫ আগস্টের পর আমাদের ১৬জন নেতা-কর্মীর নামে ৭টি মামলা দায়ের করেছেন। মহিচাইলসহ বিভিন্ন জায়গায় কত টাকা লুটতরাজ করেছেন সব ফিরিস্তি আমাদের কাছে আছে। আপনার সকল কর্মকান্ডের আমলনামা দেশনায়ক তারেক রহমানের কাছে জমা আছে। সুতরাং সংযত হয়ে কথা বলুন।

মাধাইয়া ইউনিয়নের ১ থেকে ৫নং ওয়ার্ড যুবদল নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত ওই কর্মশালায় কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ওলামাদল সভাপতি মুফতি শাহ্ সুলতান মাহমুদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো. ইসমাইল হোসেন, মো. আবু হানিফ, সদস্য সচিব মো. শাহজাহান মুন্সি, চান্দিনা ওলামাদল আহবায়ক মাও. তাজুল ইসলাম, পৌর ওলামাদল সভাপতি ফয়েজুল্লাহ হেলালী, ছাত্রদল নেতা শাহজালাল ফরাজী।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সরকার, মাধাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অলিউল্লাহ কোম্পানী, কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মো. খলিল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম