যশোরের ঝিকরগাছায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি রয়েল (৩২)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত রয়েল সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) গ্রামের শুকুর আলীর ছেলে
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
সোমবার, 07 জুলাই, 2025
1 বার পঠিত
মো:রুবেল রানা,যশোর:
রবিবার (৬ জুলাই) আনুমানিক রাত আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়াদেয়াড়ার নিজের দোচালা টিনশেডের রুমের ভিতর থেকে তাকে পুলিশ আটক করে। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা থানায় একাধিক মামলা আছে। কিছু দিন আগেও সে তার সহযোগী সহ আটক হয়ে জেলে ছিল। সদ্য জামিনে এসে সে আবারও অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি নুর মোহাম্মদ গাজী জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026