দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ইমাম উলামারা সমাজের দর্পণ-তাহসিনা রুশদীর লুনা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 10 জুলাই, 2025 1 বার পঠিত
ইমাম উলামারা সমাজের দর্পণ-তাহসিনা রুশদীর লুনা

সৈয়দ হাবিবুর রহমান,সিলেট :

 

ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তারা মানুষকে সঠিক পথ দেখান এবং ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করেন,তারাই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা।

তিনি বলেন,যুগে-যুগে নবীগণ মানুষকে কল্যাণের পথে মঙ্গলের দিকে আহ্বান করেন এবং সুন্দর,শান্তিময় ও নিরাপদ সমাজ প্রতিষ্টার কাজ করে গেছেন।
আমাদের নবীগণের পরবর্তী ওয়ারিছ হিসেবে আমাদের ইমাম ও উলামা মাশায়েখ সেই দায়িত্ব পালণ করছেন উল্লেখ করে লুনা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সব সময় আলেম-উলামা ও ইমাম সমাজ সহ ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা ও সম্মান করে। ইমামদের ভূমিকা শুধু মসজিদে নয় সমাজ ও রাষ্ট্র গঠণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,তাই ধর্মীয় স্বাধীনতা,মানবিক মূল্যবোধ,ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্টায় ইমামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

১০ (জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দয়ামীর বাজারস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন তিনি

সমিতির সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির,সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ,দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,দয়ামীর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন,ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সুজন আলী,সাধারণ সম্পাদক হেলাল আহমদ,সাংগঠনিক সম্পাদ এম মনসুর চৌধুরী ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ইমাম সমিতির মধ্যে উপস্তিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মাও: মুতাসিম বিল্লাহ জ্বালালী,আব্দুল মতিন গজনবী, মাওলানা শহিদুর রহমান,শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাওলানা মিজানুর রহমান,ইয়াকুব আলী,মাজহারুল ইসলাম প্রমুখ।
সভাশেষে বিএনপি’র প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান,দেশনেত্রী খালেদা জিয়া,তারুন্যের অহংকার তারেক রহমান ও জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চেয়ে মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম