দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজারে অবৈধ সিন্ডিকেটের লাইসেন্স বাতিল ও নবায়নের দাবিতে টমটম চালক সমিতির প্রতিবাদ সভা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 14 সেপ্টেম্বর, 2025 1 বার পঠিত
কক্সবাজারে অবৈধ সিন্ডিকেটের লাইসেন্স বাতিল ও নবায়নের দাবিতে টমটম চালক সমিতির প্রতিবাদ সভা

কক্সবাজার প্রতিনিধি :

 

অবৈধ সিন্ডিকেটের লাইসেন্স নবায়ন ও বাতিলের দাবিতে কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির পক্ষ থেকে জোরালো দাবী জানানো হয়েছে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবী উত্থাপন করা হয়।

সভায় বক্তারা বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে ডাটাবেজভুক্ত প্রকৃত টমটম চালকদের লাইসেন্স নবায়ন নিশ্চিত করতে হবে। একইসাথে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে গড়ে ওঠা ভুয়া লাইসেন্সগুলো দ্রুত বাতিল করা জরুরি।

তারা আরও বলেন, নবায়নের এ সময়ে তদন্তপূর্বক প্রকৃত চালকদের যাচাই করে লাইসেন্স প্রদান করতে হবে। পাশাপাশি মোটা অংকের টাকা নিয়ে লাইসেন্স বাণিজ্য বন্ধ করতে হবে এবং অবৈধ সিন্ডিকেটধারী যারা ব্যবসা করছে, তাদের লাইসেন্স যেন কোনোভাবেই নবায়ন না হয়—সেই দাবি জানান তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রমিক নেতা ও কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির সভাপতি আমানুল হক আমান। তিনি বলেন, “টমটম চালকদের রক্ত-ঘামে উপার্জিত অর্থে চলছে পরিবার। অথচ অবৈধ সিন্ডিকেটের কারণে প্রকৃত চালকরা বঞ্চিত হচ্ছেন। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।”

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য আব্দুর করিম সোনা মিয়া, ইব্রাহীম, মোহাম্মদ হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় শতাধিক টমটম চালক অংশগ্রহণ করেন। এসময় তারা জানান, ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত চালকদের লাইসেন্স প্রদানের জন্য আকুল আবেদন জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
সারাদেশ

সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা

17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
সারাদেশ

মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
সারাদেশ

হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান

07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
সারাদেশ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
সারাদেশ

ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা

08 Mar 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প
সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে বিপাকে সাধারণ মানুষ, পাম্পগুলোতে দীর্ঘ সারি ​ ফেনী –হতে চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল পাম্প

07 Mar 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম