বান্দরবানে চাক সম্প্রদায়ের হেডম্যান ও তরুণ সমাজের সঙ্গে সাচিং প্রু জেরীর মতবিনিময়
নাছির উদ্দীন,বান্দরবান:
চাক সম্প্রদায়ের হেডম্যান, কারবারী রোয়াজা ও তরুণ সমাজের সঙ্গে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ১০.০০ ঘটিকায় সময় চাক সম্প্রদায়ের আয়োজনে মতবিনিময় সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহ ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল -অংজাই উই চাক, বান্দরবান সদর চাক সমাজ কমিটি সভাপতি বাহ্ মংবাছাইং চাক,,, ২৭৮ নং ক্রোক্ষ্যং মৌজা, নাইক্ষ্যংছড়ির হেডম্যান বাহ্ মংচিং চাক, রোয়াজা, থিংনাইংছা চাক পাড়া, জামছড়ি বাহ্ মংছাইথোয়াই চাক রোয়াজা, ক্রোক্ষ্যং চাক পাড়া, নাইক্ষ্যংছড়ি, বাহ্ কহ্লোঅং চাক,
কারবারী, স্রাছাঅং চাক পাড়া, নাইক্ষ্যংছড়ি, বাহ্ থোয়াইঅংগ্য চাক
কারবারী, নতুন চাক পাড়া, বাইশারী, নাইক্ষ্যংছড়ি, বাহ্ শৈজিং চাক,
বাহ্ ছাগ্যলা চাক, উন্নয়ন কর্মী
কানুনগো, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বাহ্ মংশৈ চাক,
১৯০৩ . অবসর প্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী বাহ্ ক্যচিং চাক,
যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নাইক্ষ্যংছড়ি বাহ্ মংচিংথোয়াই চাক,
চাক স্টুডেন্ট এসোসিয়েশন, সভাপতি মংচ চাক,,
বাইশারীর উপর চাক পাড়া পংদে চাক,
বাইশারী হেডম্যান চাক পাড়া লাথোয়াইগ্য চাক,
বাইশারী নতুন চাক পাড়া উছামং চাক,
ছাথোয়াইজাই চাক পাড়া, নাইক্ষ্যংছড়ি, বাছাথোয়াই চাক,সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন
চাক সম্প্রদায়ের মানুষের সমস্যা, চাহিদা এবং অভিজ্ঞতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মতবিনিময় সভা সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে এবং তাদের মধ্যে সহযোগিতা ও ঐক্য বাড়ায়।
সভায় উপস্থিত ছিলেন সম্প্রদায়ের হেডম্যান, কারবারী এবং তরুণ সমাজের সদস্যরা। তারা নিজেদের সমস্যার কথা শেয়ার করেন এবং ভবিষ্যতে সম্প্রদায়ের উন্নয়নে কীভাবে অংশ নিতে পারা যায় সে নিয়ে মতবিনিময় করেন।
সাচিং প্রু জেরী আরও উল্লেখ করেন, যদি ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে চাক সম্প্রদায় থেকে শুরু করে সকল সম্প্রদায়ের জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের সভা সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করবে এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের ক্ষমতা ও সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ তৈরি করবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা
17 Aug 2026
মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
24 Apr 2026
হোমনায় নবাগত ওসি টমাস বড়ুয়ার যোগদান
07 Apr 2026
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান
05 Apr 2026
ফেনী জেলায় পৌরশহর গুলোতে মাংসের বাজারে অস্থিরতা লোকসান এড়াতে হিমশিম বিক্রেতারা
08 Mar 2026